এক নজরে ইয়াভ ফাউন্ডেশন

বাংলাদেশের সামাজিক এবং মানবিক পরিবর্তনের দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলা একটি তরুণ সংগঠনের নাম ইয়াভ ফাউন্ডেশন। এটি একটি স্বেচ্ছাসেবী ও উন্নয়নমূলক সংস্থা, যা নারী নির্যাতন, সাইবার বুলিং, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং সাংস্কৃতিক জাগরণসহ নানান বিষয়ে কাজ করে চলেছে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে এই সংগঠনটি শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

ইয়াভ ফাউন্ডেশনের জন্ম কোনো প্রচলিত গণ্ডির মধ্যে আটকে থাকা একটি সংগঠন হিসেবে নয়, বরং একদল সচেতন ও দায়িত্বশীল তরুণ-তরুণীর হাত ধরে, যারা সমাজের নানা অনাচার, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চেয়েছে। তাদের লক্ষ্য একটাই একটি মানবিক, সচেতন ও সহানুভূতিশীল সমাজ গঠন।

উক্ত সংস্থার বিভিন্ন উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো-
ভারতের নাগরিক ডাঃ মৌমিতা দেবনাথের ধর্ষণের ঘটনার প্রতিবাদে মিছিল, বিএসএফ কর্তৃক ফেলানি হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল, এবং জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি।
তাদের কর্মসূচির মধ্য দিয়ে কেবল প্রতিবাদ নয়, সচেতনতার বার্তাও ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝে।

এছাড়াও সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে ও একজন ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার সহযোগিতায় ‘Concert for Anti-Violence’ আয়োজন করা হয়, যেখানে অংশ নেয় দেশের জনপ্রিয় ব্যান্ড সোনার বাংলা সার্কাস সহ আরও অনেক স্থানীয় কণ্ঠ শিল্পী। হাজার হাজার মানুষের উপস্থিতি সেই আয়োজনে প্রমাণ করে—মানুষ এখন পরিবর্তনের পক্ষে, সহিংসতার বিরুদ্ধে।

রমজান মাসে ইফতার মাহফিল, মাদ্রাসায় খাবার বিতরণ, এবং বৃক্ষরোপণ কর্মসূচি ফাউন্ডেশনটির মানবিক ও পরিবেশবান্ধব দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়।

এছাড়া যশোরে প্রথমবারের মতো ‘Run for Jessore’ নামে আয়োজিত ম্যারাথনটি ছিল ইয়াভ ফাউন্ডেশনের একটি বড় সাফল্য, যেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন শত শত মানুষ।
তাছাড়া ২০২৫ সালের আগস্টে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যার সময়, এই সংস্থার সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে ডোনেশন সংগ্রহ করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন দুর্গম এলাকায় এটি একটি সত্যিকারের মানবিক অভিযানের দৃষ্টান্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *