ইয়াভ ফাউন্ডেশন এর রেঞ্জার্স অ্যাওয়ার্ড পেলেন শাহরিয়ার উৎসব ও জান্নাতুল ফেরদৌস
সামাজিক কার্যক্রম ও ফাউন্ডেশন এ অসামান্য অবদান রাখায় শাহরিয়ার উৎসব ও জান্নাতকে রেঞ্জার্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় ।
১৩ জুন,২০২৫ তারিখে যশোর টাউন হল মাঠে শাহরিয়ার উৎসব ও জান্নাতুল ফেরদৌসকে ইয়াভ ফাউন্ডেশন আয়োজিত “কন্সার্ট ফর এন্টি ভায়লেন্স ২.০” এ ‘রেঞ্জার্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আয়োজনের যুগ্ম আহবায়ক বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ মোক্তার আলী , মোঃ নাসিম উদ্দিন খান ও ইয়াভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোহিত রায় । জান্নাত ও উৎসব কে তাদের আগামীর কার্যক্রমের অনুপ্রেরনাস্বরুপ এর অ্যাওয়ার্ড প্রদান করা হয় । অ্যাওয়ার্ড গ্রহণকালে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন উৎসব ও জান্নাত ।




