
RUN FOR JASHORE 1.0 ম্যারাথন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে ইয়াভ ফাউন্ডেশন উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ডাক্তার আবুল কালাম আজাদ লিটু।
তিনি জানান, আধুনিক জীবনের ব্যস্ততা, শারীরিক নিক্রিয়তা ও মানসিক চাপের মধ্যে মানুষ ক্রমেই নিজেকে হারিয়ে ফেলছে। এমন বাস্তবতায় একটি কমিউনিটি ভিত্তিক ম্যারাথন প্রতিযোগিতা শরীর ও মনকে সচেতন হতে অনুপ্রাণিত করতে সক্ষম। যশোর শহরকে আরও সুস্থ, সচেতন ও ঐক্যবদ্ধ করে গড়ে তোলার লক্ষ্যে আগামী আগামীকাল শুক্রবার যশোর টাউনহল মাঠ থেকে ইয়াভ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে রান ফর যশোর ১.০।


টাউন হল মাঠ থেকে শুরু হবে ম্যারাথান। শহরের বিভিন্ন রাস্তা সাড়ে সাত কিলোমিটার পথ অতিক্রম করে টাউন হল ময়দানে এসেই শেষ হবে। তবে প্রতিযোগিতায় ৫ থেকে ১৫ বছর বয়সীদের জন্য দৌড়াতে হবে সাড়ে তিন কিলোমিটার।
প্রতিযোগিতা শেষে ১০ জনকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে। প্রাইজমানি ও থাকবে আকর্ষণীয় পুরস্কার। এই আয়োজনের টাইটেল স্পন্সর মোবাইল ব্রান্ড হোনর। বিকেলে টাউন হল ময়দানে অনুষ্ঠিত হবে ‘কনসার্ট ফর এন্টি ভায়োলেন্স ২.০।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইয়াভ ফাউন্ডেশনের ইয়ুথ চিফ তাসজিদ হাসান, শাহারিয়ার ইসলাম, জান্নাতুল ফেরদৌস, ডেপুটি ইয়ুথ চিফ প্রাপ্ত বিশ্বাস, উর্মি জাহান প্রমুখ।
Editor & Publisher-
Rohit Roy
E-mail: info@rangersvoice.yavbd.com
2025 Rangers Voice. All rights reserved.