‘ইন্সপাইরিং ইরা’ সম্মাননা পেলেন তরুণ আইকন রোহিত রায়

যশোরে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে ১২ বছরের পথচলায় একজন তরুণ হিসেবে অসামান্য অবদান রাখায় ইয়াভ স্কোয়াড এর পক্ষ থেকে শুক্রবার টাউন হল মাঠে “ইন্সপায়রিং ইরা” অর্থাৎ অনুপ্রেরণার এক যুগ শীর্ষক সম্মাননা জানানো হয় রোহিত রায়কে। উল্লেখ্য, যশোরের সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে তরুণদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সংগঠক তিনি। করোনাকালীন পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের নজর কাড়েন তিনি, পরবর্তীতে তরুণদের পদচারণায় সাংস্কৃতিক অঙ্গন মুখরিত করে তোলেন রোহিত। সাংস্কৃতিক সংগঠন থিয়েটার ক্যানভাস এর প্রতিষ্ঠাতা সম্পাদক(সংগঠন) তিনি। সেই সাথে সামাজিক বিভিন্ন সমস্যা সমাধানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইয়াভ ফাউন্ডেশন এর। যশোরকে সহিংসতা মুক্ত শহর অর্থাৎ “অরেঞ্জ সিটি”র স্বপ্নদ্রষ্টা তিনি। সেই সাথে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন সম্মিলিত সামাজিক জোট যশোর জেলা শাখার। সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মোঃ মোক্তার আলী, নাসিম উদ্দিন খানসহ ইয়াভ স্কোয়াড এর নেতৃবৃন্দ। ইয়াভ স্কোয়াড এর ডেপুটি চিফ শাহরিয়ার ইসলাম জানান, রোহিত রায় এর এই অবদান সত্যিই তরুণদের জন্য অনুপ্রেরণা মূলক। আজ সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের একজন আইকন তিনি, তাঁর অনুপ্রেরণায় আরো বহু মানুষ এসকল ভালো কাজে যুক্ত হচ্ছে। জানা যায়, দেশের সর্ববৃহৎ নাট্যোৎসব যশোর আন্তর্জাতিক নাট্যোৎসব, যশোরের বুকে সর্ববৃহৎ কনসার্ট “কনসার্ট ফর এন্টি ভায়োলেন্স”, দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় ম্যারাথন “রান ফর যশোর” এর উদ্যোক্তা ছিলেন রোহিত রায় ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *