রোয়ার ইন্ট্রাক্ট ডিস্ট্রিক্ট আ্যাওয়ার্ডি হলেন ইয়াভ চেয়ারম্যান রোহিত রায়

রাজধানীর নীলক্ষেতে ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) ভবনে ইন্ট্রাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১, বাংলাদেশ এর অর্ধশতাধিক ক্লাবের মধ্যে সারা দেশের সেরা ইন্ট্রাক্টদের রোয়ার ইন্ট্রাক্ট ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড-২০২২ শুক্রবার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট এর ডিস্ট্রিক্ট গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, ডিআইসিসি তাহমিনা বেগম লাভলী, জেলা ইন্ট্রাক্ট রিপ্রেজেন্টেটিভ তাসফিয়া তাবাসসুম কোয়েলসহ রোটারিয়ানবৃন্দ। এবছর রোয়ার ইন্ট্রাক্ট ডিস্ট্রিক্ট আ্যাওয়ার্ডি হয়েছেন যশোরের তরুণ সংগঠক রোহিত রায়। রোহিত ইন্ট্রাক্ট ডিস্ট্রিক্ট অর্গানাইজেশন এর অন্যতম ক্লাব ইন্ট্রাক্ট ক্লাব অব যশোর মিডসিটির সেক্রেটারির (২০২১-২০২২ ) দায়িত্ব পালন করছেন। থিয়েটার ক্যানভাস,বাংলার মেলাসহ আরও বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রোহিত তার কাজের ধারা অব্যাহত রাখবেন বলে আশা ব্যক্ত করেন। সেই সাথে সুন্দর আগামীর লক্ষ্যে সকলের আশীর্বাদ কামনা করেছেন রোহিত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *