
শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমী (চিত্রশালা) মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদের আয়োজনে ‘তারুণ্যের অনুপ্রেরণা’ শীর্ষক সম্মাননা পেয়েছেন যশোরের তরুণ সংগঠক, মোবাইল আ্যাপ ‘ইয়াভ ’ এর উদ্ভাবক ও ইয়াভ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রোহিত রায়। নারী সহিংসতা প্রতিরোধে উদ্ভাবনী সমাধান, তরুণ তরুণীদেরকে সামাজিক কাজে সম্পৃক্তকরণ এবং সমাজ পরিবর্তনে বিশেষ ভ‚মিকা রাখায় এ সম্মাননা প্রদান করা হয় রোহিতকে। এ সময় উপস্থিত ছিলেন খন্দকার রুহুল আমিন সিআইপি, সংগীতজ্ঞ ও গবেষক শামীম রুমি টিটন, বাংলাদেশ সরকারের সহকারী সচিব শেখ মহিউদ্দিন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উপপরিচালক এস এম শামীম আক্তার, তারকা আবৃত্তিশিল্পী টিটো মুন্সী, চলচ্চিত্র অভিনেত্রী অঞ্জলী রায়, মিরাক্কেল ফাইনালিস্ট আফনান আহমেদ রাশেদ, প্রফেসর ড. শহীদ মনজু,অধ্যক্ষ এ কে মিলন,অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রমুখ। ইয়াভ ফাউন্ডেশন ছাড়াও বাংলার মেলার সভাপতি, কালের কণ্ঠ শুভসংঘের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও থিয়েটার ক্যানভাস এর সম্পাদক (সংগঠন) এর দায়িত্ব পালন করেছেন রোহিত রায়।
Editor & Publisher-
Rohit Roy
E-mail: info@rangersvoice.yavbd.com
2025 Rangers Voice. All rights reserved.