সীমান্তে হত্যার প্রতিবাদে ইয়াভ ফাউন্ডেশন
“ফেলানি থেকে স্বর্ণা দাস, সীমান্তে আর কত লাশ” স্লোগানকে সামনে রেখে ইয়াভ ফাউন্ডেশন এর উদ্যোগ ও আয়োজনে এবং ইয়াভ ফাউন্ডেশন এর কো চেয়ারম্যান সুমন হোসেন জিনো’র সভাপতিত্বে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, কবি ও সাহিত্যিক সংস্কৃতিজন অমল বিশ্বাস,এম আর যত্ন ফাউন্ডেশন এর সভাপতি মেহেরিন মিথুন প্রমুখ। আবৃত্তি পরিবেশন করেন শিশু আবৃত্তিকার ঋদ্ভিক রায়। আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা শেষে মোমবাতি ও মশাল প্রজ্বলন করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন শাহরিয়ার শুভ, তাসজিদ হাসান আদর্শ, খন্দকার মাহিন, শাহরিয়ার ইসলাম উৎসব, অনিন্দ্য হাসান চয়ন, মাশরুক হাসান আদন, আশিকুল ইসলাম, সাদিয়া সিদ্দিকী,পরমা শিকদার পাখি প্রমুখ। সঞ্চালনা করেন আদিবা মেহনাজ তানিশা।




