বন্যার্তদের পাশে ইয়াভ ফাউন্ডেশন
‘ভয়াবহ বন্যায় বসে থাকা অন্যায় ‘ এই স্লোগানকে সামনে রেখে ‘ইয়াভ ফাউন্ডেশন এর উদ্যোগ ও আয়োজনে খুলনার পাইকগাছায় প্রায় পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। কর্মসূচি পরিচালনা ও সমন্বয় করেন ইয়াভ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোহিত রায়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান সুমন হোসেন জিনো, ভাইস চেয়ারম্যান জয় দত্ত। এমন আরও উপস্থিত ছিলেন শ্রাবণী দত্ত, শাহরিয়ার শুভ, তাসজিদ হাসান আদর্শ, অনিন্দ্য হাসান চয়ন, সুমাইয়া আক্তার,আদিবা মেহনাজ তানিশা,ফারিহা জামান ঝিলিক, সুমাইয়া খান,আদন,আদর,আস্তিক প্রমুখ।

ত্রাণ বিতরণ কর্মসূচির সাথে সাথে তাঁরা ভুক্তভোগী মানুষকে এমন পরিস্থিতিতে সচেতন থাকতে এবং প্রয়োজনীয় সকল দিকনির্দেশনা প্রদান করেন। সেই সাথে সংগঠনের সার্বিক মঙ্গল ও সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন ইয়াভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোহিত রায়।




