তিন শতাধিক মানুষের অংশগ্রহণে “RUN FOR JASHORE 1.0”

শহরের পিচ ঢালা আঁকাবাঁকা রাস্তায় দৌড়ে চলেছেন তিন শতাধিক প্রতিযোগী। প্রতিযোগীদের মধ্যে রয়েছেন শিশু, কিশোর- কিশোরী ও বৃদ্ধ। সাড়ে ৭ কিলোমিটার রাস্তায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এই মানুষগুলোর সবার লক্ষ্য প্রথম স্থান অধিকার করা।

শুক্রবার ভোর ৭ টাই যশোর শহরের টাউনহল ময়দান থেকে প্রথমবারের মত ‘রান ফর যশোর ১.০’ নামে দৃষ্টিনন্দন এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করে ইয়াভ ফাউন্ডেশন। যশোর জেলাকে অরেঞ্জ সিটি করার জন্য এই আয়োজন। শহরের টাউন হল মাঠ থেকে শুরু করে চাঁচড়া মোড় এলাকা হয়ে পুনরায় টাউনহল মাঠে এসে শেষ হয় এ ম্যারাথন প্রতিযোগিতা।

যশোরকে ‘অরেঞ্জ সিটি’ ব্রান্ডিং এ প্রথম বারের মত অনুষ্ঠিত হলো ‘রান ফর যশোর ১.০’ ম্যারাথন