
সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং তরুণ প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করতে যশোর টাউন হল মাঠে অনুষ্ঠিত হলো দিনব্যাপী জমকালো উৎসব ‘সবার আগে বাংলাদেশ - ইয়ুথ ফেস্ট ২০২৬’। পিপলস পালস অ্যাসোসিয়েশন ও ইয়াভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে জেলার হাজারো তরুণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

অরেঞ্জ সিটি ব্র্যান্ডিং ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী যশোরকে ‘অরেঞ্জ সিটি’ হিসেবে ব্র্যান্ডিং করে আয়োজিত এই উৎসবের অন্যতম আকর্ষণ ছিল সামাজিক সমস্যা ও তার স্মার্ট সমাধান নিয়ে নির্মিত ডকুমেন্টারি ‘সবার আগে বাংলাদেশ’।
রোহিত রায়ের চিত্রনাট্য ও পরিচালনায় এবং নাফিস আনজুম রিফাতের প্রযোজনায় নির্মিত এই প্রামাণ্যচিত্রটি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মূল অনুষ্ঠান ও অতিথিবৃন্দ ডাক্তার আবুল আজাদ লিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। আয়োজনের মূল নেতৃত্বে ছিলেন পিপলস পালস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি নাফিস আনজুম রিফাত এবং ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায়।

অনুষ্ঠানে বিশেষ ঘোষণা হিসেবে প্রধান অতিথি অনিন্দ্য ইসলাম অমিতকে আনুষ্ঠানিকভাবে ‘পিস এম্বাসেডর অব যশোর’ হিসেবে ঘোষণা করা হয়।
"বেকারত্ব দূরীকরণে কম্পিউটার দক্ষতা বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে। অনুষ্ঠানে অনিন্দ্য ইসলাম অমিত, প্রধান অতিথি। সাংস্কৃতিক আয়োজন ও কনসার্ট উৎসবের দ্বিতীয় পর্বে ছিল দেশাত্মবোধক গান, আবৃত্তি ও প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা। বিকেলের পড়ন্ত রোদে পুরো টাউন হল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে জনপ্রিয় ব্যান্ড ‘ডিজাস্টার’-এর গানে। হাজারো দর্শক-শ্রোতার উচ্ছ্বাসে কনসার্টটি এক অনন্য মাত্রায় পৌঁছে যায়।
রোহিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইয়াভ ফাউন্ডেশনের ন্যাশনাল কো-অর্ডিনেটর মহিউদ্দিন বুলবুল এবং বিভাগীয় কো-অর্ডিনেটর মোঃ রেজওয়ান খান। পুরো আয়োজনে সহযোগী পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইয়াভ কালচারাল ক্লাব রেঞ্জার্স ভয়েস ইয়াভ ইনোভেশন তরুণদের এই সৃজনশীল উদ্যোগ যশোরের সাংস্কৃতিক ও সামাজিক অঙ্গনে নতুন আশার আলো সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Editor & Publisher-
Rohit Roy
E-mail: info@rangersvoice.yavbd.com
2025 Rangers Voice. All rights reserved.