জাতীয় পর্যায়ে স্বর্ণপদক জয় ইয়াভ’র। দ্বার উন্মোচন হলো থাইল্যান্ড’র।

১৯ নভেম্বর, ২০২৫ তারিখে রাজধানীর সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইয়ুথ সাইন্টিস্ট ইনোভেশন সোসাইটির আয়োজনে ইনোভেশন স্পার্ক ১.০ অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজনে ব্রোঞ্জ, রৌপ্য এবং স্বর্ণপদকে সর্বমোট তিনটি দলকে পুরস্কৃত করা হয়।
এ আয়োজনে জাতীয় পর্যায়ের স্বর্ণপদক অর্জন করেছে টিম ‘ইয়াভ’। জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে থাইল্যান্ডের ব্যাংকক শহরে অংশগ্রহণের সুযোগ পেয়েছে ‘ইয়াভ’ ফাউন্ডেশন। দলের সদস্যরা হলেন দিপান্বিতা রায়,রোহিত রায়, মুনাজিয়া মুন,শুভজিৎ সরকার,সাইফ অনিক,তানজিন সুলতানা প্রাপ্তি।দলের দলনেতা দিপান্বিতা রায় বলেন, ইয়াভ নিয়ে তাদের পরিকল্পনা শুধুমাত্র জাতীয় নয় আন্তর্জাতিক পর্যায়েও স্বর্ণপদক অর্জন করা। ইয়াভ ফাউন্ডেশনের চেয়ারম্যান রোহিত রায় তারুণ্যের উদ্ভাবনকে বাংলাদেশ তথা যশোরকে সারা বিশ্বের কাছে তুলে ধরতে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহনের আাশা ব্যক্ত করেন এবং সেই সাথে সকলের দোয়া কামনা করেছেন তিনি। এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন বিওয়াইএসআইএস এর প্রতিষ্ঠাতা মোসাদ্দেক হোসাইন, তৌসিফ রাফাত,তাসজিদ হাসান প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *