রাজশাহীতে সারভাইভাল পাথ ও ইয়াভ ফাউন্ডেশন এর মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২১/১১/২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে সারভাইভাল পাথ এবং ইয়াভ ফাউন্ডেশন’র যৌথ উদ্যোগে ‘বিয়ন্ড দ্য পিস, মেন্টাল হেলথ সামিট-২০২৫’ শিরোনামে মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। আয়োজনে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য মনোরোগ বিশেষজ্ঞ ডা.আতিকুর হক মজুমদার। সেমিনারে সম্পূর্ণ সময়েই ছিল বিভিন্ন সেগমেন্ট, শিক্ষার্থী এবং নানান বয়সের মানুষেমানুষের পদচারণা ।

অনুষ্ঠিত সেমিনারে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়,সেখানে কিশোর মানসিক স্বাস্থ্য, সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হয়,আলোচনায় আয়োজক সংস্থা কতৃক উপস্থিত ছিলেন সারভাইভাল পাথ এর প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মুনাজিয়া স্নিগ্ধা মুন, ইয়াভ ফাউন্ডেশন’র চেয়ারম্যান রোহিত রায়,ইয়াভ স্কোয়াড চিফ তাসজিদ হাসান আদর্শ, তৌসিফ রাফাত,আবির খান ,তান্নার প্রমুখ।অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে অনুষ্ঠিত হয় মানসিক স্বাস্থ্য বিষয়ক কুইজ এবং শো ডিবেট। প্রায় পাঁচ শতাধিক মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয় এই আয়োজনটি, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘোষনা করা হয় এই সেমিনারের।।আয়োজকেরা জানান পর্যায়ক্রমে বাংলাদেশের ৬৪ জেলায় পৌঁছে যেতে চান তারা,ছড়িয়ে দিতে চান মানসিক স্বাস্হ্য বিষয়ক সহযোগিতা।অংশগ্রহণকারী শিক্ষকরা জানান এরকম আয়োজন শিক্ষার্থীদের জন্য আরো অনেক বেশি প্রয়োজন। তারা আরো জানান দ্রুত শুরু হচ্ছে তাদের একটি বিশেষ সেবা যেখানে মানসিক স্বাস্থ্য সকল সমস্যা নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা করা যাবে যেকোনো সময়ে,এই কর্মকাণ্ডে তারা সকলকে তাদের সাথে থাকার জন্য আহ্বান জানান সেই সাথে দেশের প্রত্যন্ত জায়গা গুলোয় পৌঁছানোর জন্য তারা সকলকে সাথে নিয়ে দ্রুত টিম তৈরি করতে চান, সকলকে তাদের সাথে কাজ করার আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *