ইয়াভ ফাউন্ডেশন এর উদ্যোগে বিশ্ব শিশু দিবস ও চেয়ারম্যান রোহিত রায় এর জন্মবার্ষিকী উদযাপন 

২০/১১/২৫ তারিখ আন্তর্জাতিক শিশু দিবস ও ইয়াভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোহিত রায় এর জন্মবার্ষিকীকে কেন্দ্র করে পথশিশুদের নিয়ে আনন্দ উদযাপন ও খাবার বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে যশোর পৌরপার্কে কেক কেটে জন্মবার্ষিকী উদযাপন শেষে খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে যশোর রেলওয়ে স্টেশন এলাকায় পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝেও খাবার বিতরণ করা হয়। এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইয়াভ স্কোয়াড এর ইয়ুথ চিফ সাদিয়া সিদ্দিকী ও প্রান্ত বিশ্বাস। আরো উপস্থিত ছিলেন ইয়াভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান রোহিত রায়,ইয়াভ কালচারাল ক্লাব এর সভাপতি পরমা শিকদার পাঁখি,ইয়াভ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মোঃ মোহন, লিসা মনি, সৌমিত্র গাঙ্গুলী, রুমানা নওরিন, স্নিগ্ধা আইচ প্রমুখ। ইয়াভ চেয়ারম্যান রোহিত রায় জানান,জন্মবার্ষিকীসহ আন্তর্জাতিক শিশু দিবসকে কেন্দ্র করে ইয়াভ পরিবারের এই আয়োজনে তিনি আপ্লুত এবং সেই সাথে সকলের দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন তিনি।

উল্লেখ্য, ১৭ নভেম্বর,২০০৩ সালে জন্মগ্রহণ করেন তারুণ্যের আইকন,ইয়াভ ফাউন্ডেশন এর চেয়ারম্যান, অরেঞ্জ সিটি ব্রান্ডিং এর স্বপ্নদ্রষ্টা রোহিত রায় ।

একই সাথে এই আইকন সম্মিলিত সামাজিক জোট, যশোর জেলা শাখা’র সাধারণ সম্পাদক, জেলা পূজা উদযাপন ছাত্র- যুব পরিষদ এর সাধারণ সম্পাদক, জেলা বসুন্ধরা শুভসঙ্ঘ এর সাধারণ সম্পাদকসহ থিয়েটার ক্যানভাস,বাংলার মেলা, ক্যাম্পাস থিয়েটার আন্দোলন এর গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন। শৈশবকাল থেকেই তিনি সমাজকল্যাণের ব্রত নেন। এছাড়াও তিনি একজন অভিনয়শিল্পী ও আবৃত্তিশিল্পী। জাতীয় পর্যায়ে অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *