অসাম্প্রদায়িক এবং সহিংসতামুক্ত বাংলাদেশ বিনির্মানে অর্ঘ্য শ্রেষ্ঠ দাস

অর্ঘ্য শ্রেষ্ঠ দাস, একজন মানবাধিকার কর্মী। ২০০৬ সালে তির্যক যশোর নামক দেশবরেণ্য সামাজিক-সাংষ্কৃতিক সংগঠনের সাথে যুক্ত হবার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ। এর পর থেকে নিয়মিত কাজ করে গেছেন মঞ্চ নাটকে। স্কুল কলেজে নিয়মিত অভিনয়, উপস্থিত বক্তৃতা, বিতর্ক এবং সংগীত প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে নিজেকে মেলে ধরেছেন। কৈশোর থেকেই অংশ নিয়েছেন সকল প্রকার সামাজিক সাংস্কৃতিক এবং মানবাধিকার কার্যক্রমে। ২০১২ সালে শ্রেষ্ঠ শিশু অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন। সক্রিয় ভাবে যুক্ত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলনে। ২০১৮ সালে স্কুল কলেজের বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেছেন “পরিত্রান” নামক একটি সেচ্ছাসেবী সংগঠন যেটি পথ শিশুদের নিয়ে কাজ করে।

করোনা পরবর্তীতে পথ নাটক করে ফান্ড রেইজ করে পাশে দাড়িয়েছেন সিলেটের বন্যায়। জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকাসহ যশোরে থেকে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কাজ করেছেন ঢাল হিসেবে। ফ্রী প্যালেস্টাইন আন্দোলনে যশোর জেলার একজন সংগঠক ছিলেন তিনি। এছাড়াও অংশগ্রহণ করেছেন সাংস্কৃতিক আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পূরক বৃত্তি আন্দোলন ও আদিবাসীদের নিগ্রহে বিভিন্ন প্রতিবাদমূলক আন্দোলনে।

ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তা, সহিংসতার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে “কনসার্ট ফর অ্যান্টি-ভায়োলেন্স” আয়োজন, বন্যার্তদের ত্রাণ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, যশোরে স্বাস্থ্য সচেতনতামূলক ম্যারাথন ও ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সেমিনারের উদ্যোগ নেন। সেই সাথে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছেন দেশের ২০ টি’রও বেশি জেলায়।

২০২৫ সালে জবি ছাত্র ঐক্য পরিষদ সভাপতি হওয়ার পর ডাক দেন অসাম্প্রদায়িক ক্যাম্পাস আন্দোলন এর।

অর্ঘ্য শ্রেষ্ঠ দাস কেবল একজন সংস্কৃতিক ব্যক্তিত্বই নয় সেই সাথে তিনি একজন মানবাধিকারের পরশ পাথর।মানবিক, সামাজিক ও স্বাস্থ্য সচেতনতামূলক কর্মকাণ্ডে তার অবদান তাকে একজন সক্রিয় সমাজকর্মী হিসেবে পরিচিত করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *