সমাজ পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ ইয়াভ’র বিভাগীয় কো- অর্ডিনেটর সাবেক ইবিয়ান মোঃ রিজওয়ান খান

মো: রিজওয়ান খান, একজন তরুণ উদ্যোক্তা ও  সমাজসেবী, সম্প্রতি ইয়াভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়ক হিসাবে মনোনীত হয়েছেন, তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি ইয়াভ ফাউন্ডেশনের খুলনা বিভাগের ১০ টি জেলার সমন্বয়ের দায়িত্বে রয়েছেন । “ORANGE CITY” হিসাবে যশোর শহরকে গড়ে তোলার লক্ষ্যে অবিচল কাজ করে চলেছেন তিনি। রক্তের প্রয়োজন মেটানো, নারীর নিরাপত্তা, সাইবার বুলিং রোধ ও কর্মসংস্থান সৃষ্টিতে।

২০২৪ সালের ছাত্র আন্দোলনেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তিনি ২০২৫ সালে, ইসলামী বিশ্ববিদ্যালয় এর ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ থেকে সম্মান (বিবিএ) এবং স্নাতকোত্তর শেষ করেছেন।

নিজের বিশ্ববিদ্যালয় জীবনে তিনি নানবিধ সামাজিক সংগঠনের সাথে নেতৃত্বে এবং পরামর্শক হিসাবে যুক্ত ছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য সংগঠন ছিলো, যশোর জেলা কল্যাণ সমিতি, ইবি, ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (ভিপি), অভয়ারণ্য (মিডিয়া পার্টনার), কাম ফর রোড চাইল্ড (সদস্য), ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট ক্লাব (ভিপি), ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন (ভিপি), ইসলামী বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব (স্পন্সর), ইবি খুলনা জেলা কল্যাণ সমিতি (স্পন্সর)। বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনগুলোর নেতৃত্বের পাশাপাশি, বিভিন্ন ছাত্র সংগঠনকে তিনি স্পন্সর করতেন। এর পাশাপাশি তিনি ছিলেন একজন অ্যাথলেট।

ক্রিকেট ও ব্যাডমিন্টনে ছিলো তার অসাধারণ প্রতিভা। নিজ বিভাগের হয়ে ক্রিকেট ও ব্যাডমিন্টনে তিনি প্রতিনিধিত্ব করতেন।নিজের বিশ্ববিদ্যালয় জীবনের শেষ দুটি কেন্দ্রীয় ক্রিকেট টুর্নামেন্টে তিনি নিজ নেতৃত্বে তার দলকে চ্যাম্পিয়ন করেছেন।

সামনে থেকে নিজের দলকে নেতৃত্ব দেয়া তার এক অসাধারণ গুনাবলীর মধ্যে পড়ে। ফিল্যান্সার, আউটসোর্সার, হিসাবে তিনি তার পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি, সামাজিক কাজেও ব্যয় করে থাকেন। ব্র‍্যান্ড প্রোমোটার, ফটোগ্রাফার ও ডিরেক্টর হিসাবেও নিজ ক্যাম্পাসে খ্যাত ছিলেন তিনি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে অসহায় মানুষের সেবায় তিনি নিজ উদ্যোগে নিয়েছেন অসংখ্য উদ্যোগ। বিভিন্ন নিজ ক্যাম্পাসের সম্মুখে অবস্থিত “মাচাং” নামক রেস্টুরেন্ট ও কফি শপের অন্যতম উদ্যোক্তাও ছিলেন তিনি। সেখানে করেছেন কয়েকজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা। এর পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজ ক্যাম্পাসের বিভিন্ন অনবদ্য ছবি ভিডিও তিনি তুলে ধরেছেন তার পেইজ “কন্টেন্ট লাগবে?” প্ল্যাটফর্মে। বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দর ছবি ভিডিগুলো দেখা যায় তার পেইজে। তার সুস্থ, সুন্দর কাজগুলো, সাড়া ফেলে তার পুরো ক্যাম্পাসে। সকলেই তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। নিজ ক্যাম্পাস থেকে ৭ বছরের সুদীর্ঘ সময় পার করে, সসম্মানে তিনি বিদায় নেন ২০২৬ এর পহেলা জানুয়ারীতে। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে নিজ জেলা যশোরে ফিরে এসেও তিনি থেমে নেই। যুক্ত থাকছেন নানান সামাজিক কার্যক্রমের সাথে। ২০২৫ সালের “RUN FOR JASHORE” ম্যারাথনের অন্যতম পরামর্শক, ২০২৬ সালের “YOUTH FEST 2026” এর বাস্তবায়নের অন্যতম নেপথ্যের নায়ক ছিলেন তিনি। ভবিষ্যতে আরও ভালো উদ্যোগে তিনি ইয়াভ ফাউন্ডেশনের পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। তার পেশাজীবি জীবনেও সততা ও সফলতার কামনার জন্য তিনি সকলের কাছেই দোয়াপ্রার্থী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *